All 🌍 World 🇮🇳 India 🐯 Bengal 💰 Finance 🚀 Startup 📈 Stocks
Back
West_bengal 15 May, 2026

Tiljala Fire Incident: 'এই বিল্ডিংয়ের কোন প্ল্যান আমাদের রেকর্ডে নেই', তিলজলাকাণ্ডে বিস্ফোরক পুর-কমিশনার

ABP Ananda - Kolkata Read Original
<p><strong>কলকাতা, তিলজলা :</strong> তিলজলায় ঘটেছে ভয়াবহ অগ্নিকাণ্ড। বেআইনি বাড়ির নীচে ছিল বেআইনি কারখানা। সেখানেই বীভৎস আগুন লেগেছিল মৃত্যু হয়েছে ২ জনের। হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। এই ঘটনায় তৎপর রাজ্য সরকার এবং পুরসভা। ইতিমধ্যে কারখানার মালিক এবং ম্যানেজারকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, বুধবার বিকেলে পুরসভার তরফে বুলডোজার এনে ওই কারখানা এবং সংলগ্ন ২টি বাড়ি ভেঙে ফেলার কাজ শুরু করেছে। মুখ্যমন্ত্রী <a title=&quot;শুভেন্দু অধিকারী&quot; href=&quot;https://bengali.abplive.com/topic/suvendu-adhikari&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;>শুভেন্দু অধিকারী</a>ও জানিয়েছেন, কোনও ধরনের বেআইনি নির্মাণকে রেয়াত করা হবে না।</p>
<p>আপাতত পুরসভা কলকাতার বিভিন্ন বেআইনি নির্মাণ, বাড়ি এবং কারখানা খুঁজে বের করে তালিকা তৈরি করবে। তারপর নোটিস পাঠানো হবে। প্রয়োজনে বিদ্যুতের এবং জলের লাইন কেটে দেওয়া হবে। সঠিক অগ্নি নির্বাপন ব্যবস্থা, অগ্নি সুরক্ষা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। দরকারে ওইসব বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হবে। তবে প্রথমেই ভেঙে ফেলার সিদ্ধান্ত নেবে না সরকার।

✨ AI Content Studio

Transform this news into a script, blog, or deep dive.

Create Script Deep Dive