All 🌍 World 🇮🇳 India 🐯 Bengal 💰 Finance 🚀 Startup 📈 Stocks
Back to Dashboard
16 Sources #trending #india

Financial Cheating Case: মহিলা সেজে ভুয়ো প্রোফাইল, সাইবার ক্রাইমের পুলিশের মিথ্যে পরিচয় দিয়ে টাকা হাতানো, গ্রেফতার অ্যাপ-বাইক চালক

Money Fraud: মহিলা সেজে ভুয়ো প্রোফাইল বানিয়েছিলেন এক র‍্যাপিডো চালক। নিজের পরিচয় দিয়েছিলেন সাইবার ক্রাইমের তদন্ত করেন এমন একজন পুলিশ অফিসার হিসেবে। তারপর লোকজনকে টাকার জন্য ভয় দেখিয়েছিলেন ওই যুবক। শেষ পর্যন্ত এই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। হায়দরাবাদে ঘটেছে এই কাণ্ড। পুলিশ সূত্রের খবর, অভিযুক্তের নাম জালা সাই রাম রেড্ডি। জানা গিয়েছে, তিনি তেলেঙ্গানার করিমনগর জেলার বাসিন্দা। এস আর নগর থানার পুলিশ গ্রেফতার করেছে ২৭ বছরের এই অভিযুক্তকে। তদন্তকারীরা জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় মেয়েদের নাম নিয়ে, ভুয়ো পরিচয়ে একাধিক প্রোফাইল খুলেছিলেন তিনি। মূলত ShareChat- এ ভুয়ো প্রোফাইলগুলি খুলেছিলেন এই অভিযুক্ত যুবক। উদ্দেশ্য ছিল মানুষজনকে প্রতারণার ফাঁদে ফেলা। মহিলা সেজে প্রথমে চ্যাট করা শুরু করতেন অভিযুক্ত। ধীরে ধীরে জিতে নিতেন উল্টো দিকে থাকা মানুষটার ভরসা, বিশ্বাস। কথাবার্তা কিছুদূর এগনোর পর অপর প্রান্তে থাকা ইউজারের ফোন নম্বর জোগাড় করতেন অভিযুক্ত যুবক। এরপরই শুরু হতো আসল খেলা। ওইসব নম্বরে ফোন করে নিজেকে সাইবার ক্রাইম অফিসার বলে পরিচয় দিতেন এই অভিযুক্ত। গ্রেফতার করবেন বলে ভয় দেখাতেন। টাকা চাইতেন। এই সবকিছুই তদন্তে নেমে জানতে পেরেছেন পুলিশ আধিকারিকরা। ভয় পেয়ে অনেকেই ইউপিআই কিংবা অন্যান্য অনলাইন পেমেন্ট অপশনের মাধ্যমে টাকা দিয়েছেন এই প্রতারককে। সকলেই বিশ্বাস করতেন সাইবার ক্রাইমের অফিসারকে ফাইন দিচ্ছেন তাঁরা। ডিজিটাল মাধ্যমে যাতে নিজের কুকীর্তির কোনও প্রমাণ না থাকে, সেইজন্য অভিযুক্ত যুবক তাঁর শিকারদের বলতেন, ফোন ফরম্যাট করে নেওয়ার কথা। ফোন রিসেট করলেই তথ্যপ্রমাণ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। একটি ঘটনায় এক পড়ুয়ার থেকে ভয় দেখিয়ে প্রায় এক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিলেন এই প্রতারক। ওই পড়ুয়াই পড়ে অভিযোগ দায়ের করে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে। তদন্তে নেমে অবশেষে প্রতারকের নাগাল পায় পুলিশ। পুলিশের দাবি, জেরায় ঘটনার সত্যতা স্বীকার করেছেন অভিযুক্ত। এইসব অপরাধ তিনিই করেছেন বলে জানিয়েছেন অভিযুক্ত যুবক। তদন্ত এগনোর সঙ্গে সঙ্গে পুলিশ জানতে পারে ৪৪টি সাইবার প্রতারণার সঙ্গে যুক্ত এই জালা সাই রাম রেড্ডি নামের যুবক। তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু জুড়ে প্রতারণার জাল বিছিয়েছিলেন অভিযুক্ত যুবক। তদন্তকারীরা জানিয়েছেন, একাধিক সিম কার্ড, মোবাইল ফোন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ইউপিআই স্ক্যানার ব্যবহার করতেন অভিযুক্ত। বিভিন্ন দোকানদারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে চুরি করা টাকা পাচারের বন্দোবস্তও করেছিলেন এই প্রতারক।
Sources: ABP Ananda - India, Hindu, NDTV +13 more
AI Content Studio
Powered by Gemini
Quick Script
5-10 min • Energetic
📚
Deep Dive
15-20 min • History
🎬
Mega Script
Viral Style • Fast
✍️
Investigative Blog
Article Format
New Project