Back to Dashboard
16 Sources
#trending
#india
Rohit Shetty News: পরিচালক রোহিত শেট্টির বাড়ি লক্ষ্য করে পর পর গুলি, সন্ত্রস্ত মায়ানগরী
মুম্বই: মায়ানগরীতে তারকা পরিচালকের বাড়ি লক্ষ্য করে গুলি চলল এবার। পরিচালক রোহিত শেট্টির বাড়ির বাইরে গুলি চলল। মোট চার রাউন্ড গুলি চালানো হয়েছে বলে খবর। ঘটনার সময় রোহিত বাড়িতে ছিলেন কি না, স্পষ্ট নয়। তবে মুম্বইয়ের অভিজাত এলাকায়, নামী পরিচালকের বাড়ির বাইরে গুলি চলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কী কারণে এই হামলা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্তে নেমেছে মুম্বই পুলিশ। (Firing at Rohit Shetty's House) রবিবার ভোরে এই ঘটনা ঘটেছে। মুম্বইয়ের জুহু এলাকায় থাকেন রোহিত। সেখানে তাঁর বাড়ির বাইরে পর পর গুলি চালানো হয়। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। জুহুতে যে বহুতলে থাকেন রোহিত, তার আশেপাশের নিরাপত্তা বাড়ানো হয়েছে। রোহিতের বাড়িতে পৌঁছেছেন তদন্তকারীরা। ব্যালকনি থেকে নমুনা সংগ্রহ করছেন তাঁরা। (Rohit Shetty News) #WATCH | Mumbai, Maharashtra | Police and forensic teams reach Director Rohit Shetty's residence, after an incident of firing was reported outside his residence. Further details awaited. pic.twitter.com/h1wVhtCtY7 - ANI (@ANI) January 31, 2026 বলিউডের অন্যতম নামী পরিচালক রোহিত। ছবি পরিচালনার পাশাপাশি রিয়্যালিটি শো-ও করেন তিনি। তাঁর বাড়িতে হামলার খবরে তাই উত্তেজনা ছড়িয়েছে। রোহিতের পরিচালনায় তৈরি 'গোলমাল', 'সিঙ্ঘম' সিরিজের ছবিগুলি বিপুল সাফল্য পেয়েছিল। 'চেন্নাই এক্সপ্রেস' ছবিটিও বিপুল সাফল্য পান তিনি। বলিউডের অন্যতম সফল পরিচালকও তিনি। মায়ানগরীতে এই নিয়ে পর পর বেশ কয়েকজন তারকাকে নিশানা করে হামলা চলল। ২০২৪ সালে অভিনেতা সলমন খানের বাড়ি লক্ষ্য করে গুলি চলে। মোটর সাইকেলে চেপে এসে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। সেই ঘটনার দায়স্বীকার করে লরেন্স বিশ্নোইয়ের বিশ্নোই গ্যাং। এর পর পরই মুম্বইয়ের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকিকে গুলিতে ঝাঁঝরা কের দেয় দুষ্কৃতীরা। সেই ঘটনারও দায় নেয় বিশ্নোই গ্যাং। বাবা সিদ্দিকি সলমন ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। সেই থেকে সলমনের নিরাপত্তাও বাড়ানো হয়েছে। এর পাশাপাশি, হুমকি দেওয়া হয় শাহরুখ খানকেও, যার দরুণ তাঁর নিরাপত্তাও বাড়ানো হয়। অন্য দিকে, বাড়িতে ঢুকে কোপানো হয় অভিনেতা সেফ আলি খানকে। সেফ ও করিনা কপূর খানের ছোট্ট ছেলের উপরও হামলা চালাতে যায় ওই দুষ্কৃতী। ছেলেকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন সেফ। ধস্তাধস্তি শুরু হলে সেফকে বেশ কয়েক বার কোপায় ওই দুষ্কৃতী। এত জোরে কোপায় যে ছুরির একটি অংশ ভেঙে ঢুকে যায় সেফের কোমরে। অস্ত্রোপচার করে ছুরির সেই অংশটি বের করা হয়। আর তার পরই রোহিতের বাড়িতে হামলার ঘটনা ঘটল।
Sources: ABP Ananda - India, Hindu, NDTV +13 more
AI Content Studio
Powered by Gemini
New Project