All 🌍 World 🇮🇳 India 🐯 Bengal 💰 Finance 🚀 Startup 📈 Stocks
Back to Dashboard
16 Sources #trending #world_geopolitics

Balochistan Liberation Army: লুঠ করা হল ব্যাঙ্ক, উড়িয়ে দেওয়া হল রেললাইন, মৃত্যুমিছিল বালুচিস্তানে, ভারতকে দুষছে পাকিস্তান

নয়াদিল্লি: ফের রক্তাক্ত বালুচিস্তান। কমপক্ষে ১২০ জনের মৃত্যু। শুক্রবার রাত থেকে দফায় দফায় সংঘর্ষ চলছিল। একযোগে বালুচিস্তানের ১২টি শহরে হামলা চালায় সশস্ত্র সংগঠন বালুচিস্তান লিবারেশন আর্মি (BLA). পরিস্থিতি সামাল দিতে নামে পাকিস্তানি সেনা এবং এলাকার পুলিশ। আর তাতেই মৃত্যুমিছিল চারিদিকে। (Balochistan Situation) পাকিস্তানি সেনার দাবি, বালুচিস্তানে ৯২ জন সশস্ত্র জঙ্গির প্রাণ গিয়েছে। জঙ্গিরা হত্যা করেছে ৩৩ জনকে, যার মধ্যে সেনাকর্মী থেকে নিরীহ নাগরিক রয়েছেন। অন্য দিকে, BLA-র দাবি, পাক সেনার ৮৪ জন জওয়ান মারা গিয়েছেন সংঘর্ষে। আহত হয়েছেন অনেকে। ১৮ জনকে পণবন্দি করেছে তারা। দু'তরফে ভিন্ন ভিন্ন দাবি উঠে আসছে। (Balochistan Liberation Army) বালুচিস্তান সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ জানান, কোয়েট্টা, গ্বদর, মাকরান, হাব, চমন, নাসিরাবাদ এবং নুশকি থেকে হামলার খবর এসেছে। অন্য দিকে, BLA-র মুখপাত্র জিয়ান্দ বালোচ জানান, একসঙ্গে মোট ১২টি জায়গায় হামলা চালানো হয়েছে। থানা, থেকে সেনাশিবির, বসতি এলাকাতেও BLA হামলা চালায় বলে অভিযোগ। পাল্টা সন্ত্রাসদমন অভিযানে নামে পাক সেনা ও পুলিশ। Local Baloch civilians brought food for Baloch rebel fighters in Nushki of Pakistan Occupied Balochistan to fight against Asim Munir's occupational Military forces who are hiding in tears. pic.twitter.com/8J2g9DB6d3 - Aditya Raj Kaul (@AdityaRajKaul) January 31, 2026 আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, বালুচিস্তানে থানা, সেনাশিবির থেকে বসতি এলাকায় একসঙ্গে হামলা চালানো হয়। কোথাও আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয়, কোথাও আবার গুলি বিনিময় হয় দুই পক্ষের মধ্যে। একটি ব্যাঙ্ক লুঠ করা হয়। আগুন লাগিয়ে দেওয়া হয় একটি থানায়। একাধিক গাড়ি, মোটর সাইকেলও পোড়ানো হয়েছে। পাক সেনার দাবি, নিরীহ নাগরিকদের উপর হামলা চালিয়েছে BLA. সবমিলিয়ে গত ৪৮ ঘণ্টায় ১৩৩ জন জঙ্গিকে নিকেশ করা গিয়েছে বলে দাবি পাক সেনার। দেশের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী মহসিন নকভি সরাসরি ভারতের দিকে আঙুল তুলেছেন। তাঁর দাবি, ভারতের মদতেই জঙ্গিরা এত বাড় বেড়েছে। তাঁদের কাছে এর সপক্ষে তথ্যপ্রমাণ রয়েছে বলেও দাবি করেছেন নকভি। আগেও এমন অভিযোগ তুলেছিল পাকিস্তান। ভারত যদিও বরাবর সেই দাবি অস্বীকার করে এসেছে। বালুচিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি দিল্লি। 🚨 HUGE! Balochistan EXPLODES. BLA hits 48 targets in 14 towns simultaneously, claims 84 Pak Army & police neutralised🤯Videos show rebels taking over markets in Quetta.👉🏼Pakistan isn't facing unrest anymore. This looks like CIVIL WAR. pic.twitter.com/9Q4PKDHTQ0 - The Analyzer (News Updates🗞️) (@Indian_Analyzer) February 1, 2026 BLA-র তরফে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যাতে দেখা গিয়েছে তাদের মহিলা সদস্যরাও এই সংঘর্ষে অংশ নিয়েছে। যদিও অধিকাংশ হামলাই ঠেকানো গিয়েছে বলে দাবি স্থানীয় প্রশাসনের। তবে শনিবার বেশ কিছু জায়গায় রেললাইন ধ্বংস করা হয়। ফলে বালুচিস্তানের সঙ্গে গোটা দেশের রেল পরিষেবা বিঘ্নিত হয়। একদিন আগেও দক্ষিণ-পশ্চিম বালুচিস্তানে সন্ত্রাসদমন অভিযানে নামে পাক সেনা। সেখানকার মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতির দাবি, গত এক বছরে পাকিস্তানে ৭০০ জঙ্গিকে নিকেশ করেছে পাকিস্তানি সেনা। পাকিস্তানে নিষিদ্ধ BLA. আমেরিকাও তাদের জঙ্গি সংগঠন বলে অভিহিত করে। BLA যদিও নিজেদের 'স্বাধীনতা সংগ্রামী' বলে দাবি করে। পাকিস্তানের হাত থেকে বালুচিস্তানকে উদ্ধার করাই তাদের লক্ষ্য বলে জানায়। গত কয়েক বছরে তারা বেশ সক্রিয় হয়ে উঠেছে। পাকিস্তানের দাবি, ভারত BLA-কে মদত জোগায়। পাশাপাশি, আফগানিস্তানের দিকেও আঙুল তোলে তারা। তাদের দাবি, বালুচিস্তানের বিচ্ছিন্নতাকামী থেকে পাক তালিবান এবং অন্য জঙ্গিরা আফগানিস্তানকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করছে। সেখান থেকেই পাকিস্তানে নাশকতা ঘটানোর ছক কষা হয়। কাবুল সেই অভিযোগ অস্বীকার করে।
Sources: ABP Ananda - World, Hindu, NDTV +13 more
AI Content Studio
Powered by Gemini
Quick Script
5-10 min • Energetic
📚
Deep Dive
15-20 min • History
🎬
Mega Script
Viral Style • Fast
✍️
Investigative Blog
Article Format
New Project