All 🌍 World 🇮🇳 India 🐯 Bengal 💰 Finance 🚀 Startup 📈 Stocks
Back to Dashboard
16 Sources #trending #world_geopolitics

Bill Gates: ‘STD-তে আক্রান্ত হন বিল গেটস, লুকিয়ে ওষুধ খাওয়ানোর চেষ্টা স্ত্রীকে’? চাঞ্চল্যকর দাবি এপস্টিন ফাইলে

নয়াদিল্লি: ধনকুবের বিল গেটসকে নিয়ে চাঞ্চল্যকর দাবি সামনে এল। মাইক্রোসফ্টের সহ-প্রতিষ্ঠাতা গেটস নিজে যৌনরোগে আক্রান্ত হন এবং গোপনে প্রাক্তন স্ত্রীর উপরও তিনি ওষুধ প্রয়োগ করতে উদ্যত হন বলে অভিযোগ। সম্প্রতি প্রকাশিত Jefferey Epstein Files-এ গেটসকে নিয়ে এই মারাত্মক দাবি তোলা হয়েছে। (Jefferey Epstein Files) গেটসকে নিয়ে এই চাঞ্চল্যকর দাবি পাওয়া গিয়েছে এপস্টিনের নিজের একটি ইমেলে। ২০১৩ সালে নিজেই নিজেকে ওই ইমেল পাঠায় এপস্টিন। Jefferey Epstein Files-এর আওতায় শুক্রবার নতুন করে যে সব নথি প্রকাশ করেছে আমেরিকার বিচার বিভাগ, তাতে এপস্টিনের ওই ইমেলও সামনে এসেছে। তবে তার অভিযোগের সত্যতা যাচাই করা যায়নি। (Bill Gates) সচরাচর তাঁকে নিয়ে ওঠা কোনও গুঞ্জন, অভিযোগেরই জবাব দেন না গেটস। কিন্তু ওই নথি সামেন আসতেই তাঁর তরফে বিবৃতি জারি করা হয়। বলা হয়, 'সম্পূর্ণ অযৌক্তিক এবং মিথ্য়ে দাবি তোলা হয়েছে। ওই নথিতে একটি বিষয় স্পষ্ট যে, গেটসের সঙ্গে কোনও যোগাযোগ গড়ে তুলতে না পেরে হতাশাগ্রস্ত হয়ে পড়ে এপস্টিন। গেটসে ফাঁসাতে, তাঁকে বদনাম করতে ও কতদূর যেতে পারত, বোঝা যাচ্ছে'। আমেরিকার বিচার বিভআগ জানিয়েছে, এপস্টিন সম্পর্কিত ৩০ লক্ষ পাতার নথি প্রকাশ করেছে তারা। ২০০০ ভিডিও এবং ১ লক্ষ ৮০ হাজার ছবি প্রকাশ করা হয়েছে। তবে এসবের মধ্যে গেটসকে নিয়ে এপস্টিনের ওই দাবিতে শোরগোল পড়ে গিয়েছে। ২০১৩ সালের ১৮ জুলাই ওই ইমেলটি ড্রাফ্ট করে রাখে এপস্টিন। গেটসের তদানীন্তন উপদেষ্টা বরিস নিকোলিকের উক্তি হিসেবেও কিছু লেখা নথিবদ্ধ রয়েছে। বরিস যেনতেন প্রকারে গেটসের সংস্থা Bill and Melinda Gates Foundation ছেড়ে বেরিয়ে যেতে মরিয়া ছিলেন বলেও দাবি করা হয়েছে। BREAKING: Epstein files show Bill Gates asking Epstein for "antibiotics" to give his wife, Melinda because he contracted an STD from "Russian girls." pic.twitter.com/oBTpTNjd5F - Leading Report (@LeadingReport) January 30, 2026 বরিসকে উদ্ধৃত করে এপস্টিন ইমেলে লেখে, 'গত কয়েক সপ্তাহ ধরে মেলিন্ডা এবং বিলের দাম্পত্য কলহে বার বার জড়িয়ে পড়তে হয়েছে আমাকে। ওঁর (গেটসের) ডান হাত হিসেবে একাধিক বার আমাকে এমন কিছু কাজে অংশ নিতে বলা হয়েছিল, যাতে আমিও ভুলবশত সম্মতি জানিয়েছিলাম। অনৈতিক এবং অন্যায় কাজ ছিল সেগুলি, এমন কাজ যা বেআইনি কাজকর্মের কাছাকাছিই পড়ে এবং সম্ভবত সেই সীমাও অতিক্রম করে'। বরিসকে উদ্ধৃত করে এপস্টিন আরও লেখে, 'বিলকে মাদকের জোগান দেওয়া থেকে রুশ মেয়েদের সঙ্গে ওঁর যৌনতার পরিণাম সামাল দেওয়া, বিবাহিত মহিলাদের সঙ্গে ওঁর অবৈধ অভিসারের ব্যবস্থাপনা থেকে ব্রিজ টুর্নামেন্টের জন্য অ্যাডারল মাদক সরবরাহ করা...বন্ধু এবং ভবিষ্যতের সহকর্মীদের কাছে নৈতিক ব্যর্থতার দায়স্বীকার করা, ক্ষমা প্রার্থনা করা এবং জীবনে এগিয়ে যাওয়াই কর্তব্য বলে মনে হচ্ছে আমার'। গেটসকে লেখা অন্য একটি ড্রাফ্ট ইমেলে লেখা হয়, 'কষ্ট করে গড়ে তোলা নিজের ভাবমূর্তি রক্ষার্থে ধামাচাপা দেওয়ার চেষ্টা। আপনি আমাকে অনুরোধ করছেন আপনার যৌন রোগ সংক্রান্ত ইমেল, মেলিন্ডাকে গোপনে খাওয়ানোর জন্য আমার কাছে চাওয়া অ্যান্টিবায়োটিকের অনুরোধ এবং নিজের পুরুষাঙ্গের বর্ণনা সম্বলিত ইমেল আপনি দেন, তা যেন মুছে ফেলি আমি...আপনার কথায় আমি উদ্বিগ্ন যে, সর্বসমক্ষে বিবাহবিচ্ছেদের মামলা দায়েরের সিদ্ধান্ত নিতে পারেন মেলিন্ডা...'। Jefferey Epstein Files থেকে প্রাপ্ত তথ্য় অনুযায়ী, এর পরের মাসে এপস্টিনকে ইমেল পাঠান বরিস। জানান, গেটস ফাউন্ডেশন সংক্রান্ত 'চুক্তি' থেকে তিনি দু'বছরের ক্ষতিপূরণ পেতে চলেছেন। গেটসের সঙ্গে এপস্টিনের বেশ কিছু ছবিও সামনে এসেছে। এমনকি সেই সম্পর্কে যে চিড় ধরে পরবর্তীতে, তা নিয়েও বেশ কিছু ইমেল লেখে এপস্টিন। ২০১৯ সালে নিউ ইয়র্কের জেলে আত্মঘাতী হয় এপস্টিন। তার সঙ্গে একসময় সখ্য থাকা নিয়ে পরবর্তীতে আক্ষেপও করতে শোনা যায় গেটসকে। এপস্টিনের সঙ্গে শুধুমাত্র ব্যবসায়িক সম্পর্কই ছিল, কোনও অন্যায় কাজে তিনি যুক্ত ছিলেন না বলে দাবি করেন। ১৯৯৪ থেকে ২০২১ সাল পর্যন্ত টিকেছিল গেটস এবং মেলিন্ডার দাম্পত্য। পরবর্তীতে মেলিন্ডা জানান, তাঁদের দাম্পত্য ভাঙার অন্যতম কারণ ছিল এপস্টিনের সঙ্গে গেটসের সখ্য। তবে বিশদে কিছু জানাননি তিনি।
Sources: ABP Ananda - World, Hindu, NDTV +13 more
AI Content Studio
Powered by Gemini
Quick Script
5-10 min • Energetic
📚
Deep Dive
15-20 min • History
🎬
Mega Script
Viral Style • Fast
✍️
Investigative Blog
Article Format
New Project