All 🌍 World 🇮🇳 India 🐯 Bengal 💰 Finance 🚀 Startup 📈 Stocks
Back to Dashboard
16 Sources #trending #west_bengal

Anandapur Fire :দমকল মন্ত্রীর পদত্যাগের দাবি শুভেন্দুর ! আনন্দপুর অগ্নিকাণ্ডে মুখ খুললেন সুজিত

কলকাতা: দমকল মন্ত্রী সুজিত বসুর পদত্যাগের দাবি তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার আনন্দপুর অগ্নিকাণ্ডে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বোস। বলেন, 'সরকার নিশ্চয়ই চেষ্টা করে যাতে দুর্ঘটনা না ঘটে, কিন্তু ব্যবসাদারদের সতর্কতা নেওয়া উচিত।' এদিন দমকল মন্ত্রী বলেন, "নিশ্চয়ই এটা খুবই দুঃখজনক ঘটনা। কিন্তু আমাদের ডিপার্টমেন্ট খুবই তৎপরতার সঙ্গে কাজ করেছে। এখনও স্টিল নাউ তাঁরা আছে। আর বিরোধীরা কে কোথায় কী বলবে ? সব কথার উত্তর দিতে হবে এরকম কোনও মানে নেই। কিন্তু ঘটনাটা খুবই দুঃখজনক। সবসময় তৈরি থাকে। পুলিশ ডিপার্টমেন্ট। এরা খুবই গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট এরা কাজও করে। যখন খবর পেয়েছে, পৌঁছেছে লোক। এই তো গোয়াতে একটা ঘটনা ঘটেছে। ২৫ জন মারা গিয়েছে। গুজরাতে এর আগে স্কুলগাড়িতে স্কুল বাচ্চা মারা গেছে। দিল্লিতে মারা গেছে। সতর্কতা....যারা ব্যবসা করে তাঁদেরও দায়দায়িত্ব আছে। সরকার নিশ্চয়ই চেষ্টা করবে সব কিছুর। সরকার সেটা দেখে। কিন্তু যারা ব্যবসা করছে, তাঁদেরও দায়িত্ব অনেক আছে।" [yt]https://youtu.be/G6CPhJ3tTDc?si=zEja9y6WHw42kjUk[/yt] আরও পড়ুন, মৃত্যুপুরী আনন্দপুর, 'এখনও মমতা দেখা করতে যাননি' ! মুখ্যমন্ত্রীকে নিশানা অমিত মালব্যর এদিন শুভেন্দু বলেন, ফিরহাদ হাকিম-অরূপ বিশ্বাসের জন্য ১৬৩ (ধারা) হয়নি। বিজেপির জন্য ধারা ১৬৩ করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, তার বাড়ি যেখানে আগুন লেগেছে, নাজিরাবাদ সেখান থেকে মাত্র ১০ কিমি দূরে। মমতা বন্দ্যোপাধ্যায় আসেননি। মমতা বন্দ্যোপাধ্যায় চা-চক্রে গিয়েছেন। সিঙ্গুরে গিয়েছেন। এপাং ওপাং ঝাপাং করেছেন। আমরা সবাই কোলাব্যাং বলেছেন।..প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন। সিঙ্গুরে গিয়ে শস্যে ছড়িয়েছেন। স্কুলের বাচ্চাদেরকে পচা বিড়িয়ানি খাইয়ে, জোর করে তুলে এনেছেন। কিন্তু ২৫ জনের দেহ উদ্ধার, আরও ২৭ জনের মিসিং, প্রায় ৫০ জন মৃত এবং নিখোঁজ মিলে, মমতা বন্দ্যোপাধ্যায় আসেননি। আসবেন না, তার কারণ, এরা সবাই হিন্দু। হিন্দুদের জন্য সরকার নয়। এই সরকার জামাতিদের সরকার, তাই এরা আসবে না। এদের দরদ আপনি দেখতে পাবেন না। বিজেপি আছে। প্রত্যেকটা পরিবারকে আইনি সাহায্য দেব। আমরা কিছুদিনের মধ্যে অর্থও তাঁদের হাতে তুলে দেব। আমরা তাঁদের সমস্ত অনাথ হয়ে যাওয়া বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব নেব। আমরা করব, আমরা দায়িত্ব পালন করব। তার আগে দাবি এক দমকল মন্ত্রীর পদত্যাগ।" পাশাপাশি এদিনও তাঁকে বলতে শোনা গিয়েছে, "সবাই বলছে পাল্টানো দরকার, নো ভোট টু মমতা। এপ্রিল মাসে এখানে পদ্মফুল ফুটবে।"
Sources: ABP Ananda - Bengal, Hindu, NDTV +13 more
AI Content Studio
Powered by Gemini
Quick Script
5-10 min • Energetic
📚
Deep Dive
15-20 min • History
🎬
Mega Script
Viral Style • Fast
✍️
Investigative Blog
Article Format
New Project