Back to Dashboard
16 Sources
#trending
#india
Viral Video: 'নগদ ৭১ লক্ষ টাকা, ২১ তোলা সোনা', বিয়েতে নাকি 'দান' পেয়েছেন ইউটিউবার ! ভাইরাল ভিডিও
Viral Video: ৭১ লক্ষ টাকা নগদ, ২১ তোলা সোনা - বিয়েতে বিপুল পরিমাণ পণ নিয়েছেন ভারতীয় ইউটিউবার অরুণ পানওয়ার। ২০২৫ সালের শেষদিকে বিয়ে হয়েছিল এই ইউটিউবারের। তাঁর বিয়ের একটি ভিডিও সম্পতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানেই দেখা গিয়েছে, এই বিপুল পরিমাণ যৌতুক গ্রহণ করছেন অরুণ, তাও নাকি 'দান' হিসেবে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে ওই ইউটিউবারকে কটাক্ষ করতে ছাড়েননি নেটিজেনরা। Dowry Prohibition Act of 1961 অনুসারে পণপ্রথা ভারতে বেআইনি। সেখানে কীভাবে একজন ইউটিউবার এত পরিমাণ পণ নিতে পারেন বিয়েতে এবং সেটা আবার সোশ্যাল মিডিয়ায় ফলাও করে দেখাতে পারেন, তাই নিয়ে উঠছে প্রশ্ন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও Meet YouTuber Arun Panwar.> bro earn 20 - 25 lakh per month from YouTube.> Still bro take dowry in the name of "Daan" from her family 🤣>Bro get 71 lakh rupee cash & "21 Tola" Gold. pic.twitter.com/rRlMjA6S3L - Sumit (@beingsumit01) January 31, 2026 প্রসঙ্গত উল্লেখ্য, নিজের ইউটিউব চ্যানেল থেকে মাসে প্রায় ২০ থেকে ২৫ লক্ষ টাকা উপার্জন হয় অরুণ পানওয়ারের। ২.৪ মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার রয়েছেন এই ইউটিউবারের ইউটিউব চ্যানেলে। অরুণ অবশ্য দাবি করেছেন যে, ৭১ লক্ষ টাকা নগদ এবং ২১ তোলা সোনা বিয়েতে 'দান' হিসেবে পেয়েছেন তিনি। তবে নেটিজেনরা এইসব যুক্তি মানতে নারাজ। বেশিরভাগ নেটিজেনের কথায়, একুশ শতকে দাঁড়িয়েও কীভাবে একজন পণ নিলেন, তাও আবার এই বিপুল পরিমাণ, সেটাই অবিশ্বাস্য। যদিও ইউটিউবারের তরফে এখনও এই ভিডিওর প্রসঙ্গে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে সোশ্যাল মিডিয়ায় ইউটিউবারের কীর্তিকলাপ ভাইরাল হওয়ার পর থেকে তাঁকে তুলোধনা করতে ছাড়ছেন না নেটিজেনরা। পণপ্রথা যে এখনও ভারতে যথেষ্ট ভাবে চালু রয়েছে, মাঝে মাঝেই বেশ কিছু সাংঘাতিক ঘটনার মাধ্যমে তা প্রকাশ্যে আসে। অনেক ক্ষেত্রেই দেখা যায় বিয়ের বেশ কিছু বছর পর স্ত্রী'র মৃত্যু হয়েছে। এই ধরনের ঘটনায় বেশিরভাগ ক্ষেত্রেই মৃতার পরিবারের তরফে অভিযোগ করা হয় যে, মেয়ের শ্বশুরবাড়ির লোক দিনের পর দিন পণের দাবিতে অত্যাচার করত। কিছু ক্ষেত্রে মেয়েকে মেরে ফেলার অভিযোগ ওঠে শ্বশুরবাড়ির বিরুদ্ধে। কোথাও বা অত্যাচার সইতে না পেরে নিজেদেরকেই শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন অনেক মহিলা।
Sources: ABP Ananda - India, Hindu, NDTV +13 more
AI Content Studio
Powered by Gemini
New Project