Back to Dashboard
16 Sources
#trending
#india
Bengal Police On Delhi: এবার দিল্লি যাচ্ছে রাজ্য পুলিশের বাড়তি টিম ! রাত ১.৪০-এর বিমানে ২২ জনের টিম পাঠানো হচ্ছে রাজধানীতে
কলকাতা: এবার দিল্লি যাচ্ছে রাজ্য পুলিশের বাড়তি টিম। ডিএসপি ও ১ ইন্সপেক্টরের নেতৃত্বে ২২ জনের টিম দিল্লিতে। মহিলা ও পুরুষ পুলিশ কর্মীদেরকে পাঠানো হচ্ছে দিল্লিতে । RAF-এর সেকেন্ড ব্যাটালিয়নও যাচ্ছে দিল্লিতে। রাত ১.৪০-এর বিমানে দিল্লি যাচ্ছে রাজ্য পুলিশের বাড়তি টিম। [yt]https://youtu.be/MXPoZJ2EE_o?si=NDwwR0o9rCtnp6B7[/yt] আরও পড়ুন , "চাইলে... ", কমিশনের দফতর থেকে বেরিয়ে, SIR নিয়ে বড় বার্তা মমতার নির্বাচন কমিশনের বিরুদ্ধে, বৈঠক শেষে বেরিয়ে এসে, একের পর এক অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তার আগে দিল্লি পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগেও সরব হয়েছেন তিনি। যেভাবে বঙ্গভবনে নজিরবিহীন নিরাপত্তা দেখা গিয়েছে, তা নিয়ে একের পর এক অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতের আগের দিনভর দিল্লিতে, উত্তপ্ত জাতীয় রাজনীতি। যা কেন্দ্রবিন্দুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর। বঙ্গভবনের সামনে কেন দিল্লি পুলিশের এই বিশাল আয়োজন, তা নিয়ে দিনভর স্বরগরম, গোটা দেশের রাজনৈতিক মানচিত্র। আর এরকম একটা আবহে, এবার দিল্লিতে রাজ্যপুলিশের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Sources: ABP Ananda - India, Hindu, NDTV +13 more
AI Content Studio
Powered by Gemini
New Project