All 🌍 World 🇮🇳 India 🐯 Bengal 💰 Finance 🚀 Startup 📈 Stocks
Back to Dashboard
16 Sources #trending #world_geopolitics

Pakistan Blast : নমাজের সময় বিস্ফোরণ ইসলামাবাদের মসজিদে, নিহত অন্তত ৬৯; জখম ১৬৯

ইসলামাবাদ : ফের বিস্ফোরণ পাকিস্তানে। ইসলামাবাদের মসজিদে জোরাল আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ৬৯ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আহত ১৬৯। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শহরের শেহজাদ টাউন এলাকার তারলাই ইমামবার্গা মাজারে বিস্ফোরক নিয়ে ঢুকে পড়ে আত্মঘাতী বোমাডু। তারপরেই এই ঘটনা। পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, বিকেলের দিকে শিয়া মসজিদের প্রধান ফটকে একজন আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরণ ঘটায়। নিরাপত্তা আধিকারিকদের উদ্ধৃত করে দ্য টাইমস অফ ইসলামাবাদের রিপোর্ট, মনে হচ্ছে হামলাকারীকে প্রবেশপথে গার্ডরা থামিয়ে দিয়েছিল, মূল হল যেখানে নমাজের জন্য জড়ো হয়েছিলেন সকলে, সেখানে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে। বিস্ফোরণের সময়কার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে। সেই অনুযায়ী, বিস্ফোরণের জেরে মসজিদের গেটের ব্যাপক ক্ষতি হয়। আশপাশের বাড়ির ভাঙা জানালা, রাস্তা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ দেখা গেছে। এমনকী একাধিক ভিডিওয় মৃতদেহ, যাদের অনেকের অঙ্গ-প্রত্যঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। Dawn reports, "Multiple casualties were feared on Friday after an explosion was reported in an imambargah in the federal capital. The explosion occurred at the Tarlai Imambargah, situated in the Shehzad Town area of the federal capital. Police and Rescue 1122 personnel reached... pic.twitter.com/kPRJgcP7qT - ANI (@ANI) February 6, 2026 এই ঘটনার পর শহরজুড়ে এমার্জেন্সি ঘোষণা করেন ইসলামাবাদ পুলিশের আইজি। একাধিক প্রাণহানির খবর পেয়ে সেখানে বহু নিরাপত্তাক্রমী মোতায়েন করা হয়েছে। দ্য টাইমস অফ ইসলামাবাদের রিপোর্ট। বিস্ফোরণে আহতদের পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস ও পলিক্লিনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গত জানুয়ারি মাসেই পাকিস্তানে আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। সেবার টার্গেট ছিল বিয়েবাড়ি। আনন্দের সমাগম মুহূর্তে ছারখার হয়ে যায়। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান শহরে ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা। সে দেশের শান্তিপ্রতিষ্ঠা কমিটির এক সদস্যের বাড়িতে হামলা চালায় পাক জঙ্গি সংগঠনের এক আত্মঘাতী বোমাড়ু। বিয়েবাড়িতে তখন জমিয়ে চলছিল নাচ-গান। অতিথিরা আনন্দে মত্ত। সেই সময়ই ঘটে এক ভয়াবহ বিস্ফোরণ। একেবারে ভেঙে পড়ে বাড়ির ছাদ। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে বহুজন। বোমার আঘাতে সঙ্গে সঙ্গে মৃত্যু হয় অনেকের। পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর হয়ে সেদেশে সক্রিয় গোষ্ঠী তেহরিক-ই-তালিবান। সেই গোষ্ঠীরই সদস্য ছিলেন ওই বিয়েবাড়ির কর্তা নূর আলম মেহসুদ। তাকেই টার্গেট করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে উঠে আসে। তার পারিবারিক বিয়ের এক অনুষ্ঠানেই আত্মঘাতী হামলা চালায় জঙ্গি। এই ঘটনায় ৭ জনের মৃত্যু হয়।
Sources: ABP Ananda - World, Hindu, NDTV +13 more
AI Content Studio
Powered by Gemini
Quick Script
5-10 min • Energetic
📚
Deep Dive
15-20 min • History
🎬
Mega Script
Viral Style • Fast
✍️
Investigative Blog
Article Format
New Project