Back to Dashboard
16 Sources
#trending
#west_bengal
Kolkata News: "রাতে ডেকে নিয়ে যায় বন্ধুরা...", খাস কলকাতার তপসিয়ায় যুবকের অস্বাভাবিক মৃত্যু !
কলকাতা: খাস কলকাতার তপসিয়ার তিলজলা রোডে যুবকের অস্বাভাবিক মৃত্যু ! বন্ধুদের বিরুদ্ধে যুবককে খুনের অভিযোগ পরিবারের। বাড়ি থেকে ফোন করে ডেকে নিয়ে খুনের মতো ভয়াবহ ঘটনার সাক্ষী আগেও এই শহর হয়েছে। অতীতে পার্কসার্কাসেও এমন শিউরে ওঠা ঘটনা জমা রয়েছে। তবে কলকাতা থেকে বাইরে ঘুরতে গিয়েও অস্বাভাবিক মৃত্যুর ঘটনাও নেহাত কম নয়। তবে এই ঘটনা যেনও সেই সবগুলিকেও ছাড়িয়ে গেল ! [yt]https://youtu.be/hSAEOcqDkPE?si=PhqTaVl7mNUYSb7w[/yt] আরও পড়ুন, ভগবানপুরে সাধুদের "বেধড়ক মার" ! বিস্ফোরক অভিযোগ "তৃণমূলের ৩ মদ্যপ"-র বিরুদ্ধে, আক্রান্তদের দেখতে হাসপাতালে শুভেন্দু ঠিক কী হয়েছিল ? সম্প্রতি বেঙ্গালুরু থেকে ফিরেছিলেন শেখ সোনু। 'রাতে শেখ সোনুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বন্ধুরা। তারপরেই গভীর রাতে ছাদ থেকে পড়ে মৃত্যুর খবর', টাকার জন্যেই বন্ধুদের হাতে খুন, অভিযোগ পরিবারের। তবে প্রকৃতই ঠিক কী হয়েছিল ? বন্ধুদের সঙ্গে বের হবার পর, সে অন্য কোথাও গিয়েছিল কিনা, কিংবা বেঙ্গালুরুতে যাওয়ার আগেই কোনও ঘটনার সূত্রপাত হয়েছিল কিনা, পুরনো শত্রুতা নাকি অন্য কোনও সত্যি লুকিয়ে রয়েছে, এই সমস্ত কিছুই পুলিশি তদন্তে উঠে আসবে। ময়নাতদন্ত হলেই ঠিক কী করে মৃত্যু হল, তাও সামনে বেরিয়ে আসবে।
Sources: ABP Ananda - Bengal, Hindu, NDTV +13 more
AI Content Studio
Powered by Gemini
New Project