All 🌍 World 🇮🇳 India 🐯 Bengal 💰 Finance 🚀 Startup 📈 Stocks
Back to Dashboard
16 Sources #trending #india

West Bengal SIR : আজ জ্ঞানেশ কুমারের মুখোমুখি মমতা, সঙ্গে ১৫ সদস্যের প্রতিনিধি-দল

নয়াদিল্লি : আজ দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। বিকেলের দিকে নির্বাচন সদনে জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবে ১৫ সদস্যের এক প্রতিনিধি-দল। এদিকে এই সাক্ষাতের ২৪ ঘণ্টা আগে সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন এবং রাজ্যের CEO দফতরের বিরুদ্ধে মামলা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। SIR নিয়ে শুরু থেকেই বিরোধিতার সুর সপ্তমে তুলেছেন মমতা। ইতিমধ্যে একটা-দুটো নয়, মুখ্য নির্বাচন কমিশনারকে ৬টি চিঠি লিখেছেন তিনি। পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়া স্থগিত করে দেওয়ার দাবিও তুলেছেন। যার ফলে SIR নিয়ে নির্বাচন কমিশন বনাম তৃণমূলের সংঘাত চরমে উঠেছে। শনিবারই মুখ্য নির্বাচন কমিশনারকে ষষ্ঠ চিঠিটি দেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি সাক্ষাতের মুখে মামলাও করেন। সোমবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাতের ২৪ ঘণ্টা আগে সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন এবং রাজ্যের CEO দফতরের বিরুদ্ধে মামলা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনকে পাঠানো চিঠিতে মমতা অভিযোগ করেছেন, দেশের মধ্য়ে এই প্রথম পশ্চিমবঙ্গে ৮ হাজার ১০০ মাইক্রো অবজার্ভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন। পর্যাপ্ত প্রশিক্ষণ ও বিধি ছাড়াই তাঁদের নিয়োগ করা হয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, আইন তৈরি না করে এই ধরনের মাইক্রো অবজার্ভার নিয়োগ করতে পারে না কমিশন। মুখ্য নির্বাচন কমিশনারকে এই চিঠি দেওয়ার পরদিনই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে রবিবার দিল্লি রওনা হন তিনি। সোমবার বিকেলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তাঁর সঙ্গে থাকবে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল। মুখ্যমন্ত্রী সুর চড়িয়ে বলেছেন, "১১০ জনের বেশি মানুষ মারা গেছেন। এত মৃত্য়ুর দায় নির্বাচন কমিশনকে নিতে হবে। কেন্দ্রীয় সরকারকে নিতে হবে।" গত কয়েক মাসে SIR আশঙ্কায় বিভিন্ন সময়ে রাজ্যের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মৃত্যুর অভিযোগ উঠেছে। কোথাও অভিযোগ উঠেছে আত্মহত্যার। এরকমই ১০০-রও বেশি পরিবারের সদস্যকে দিল্লি নিয়ে গেছে তৃণমূল। তৃণমূল সূত্রের খবর, এদের কয়েকজনও সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে পারেন। এর আগে SIR নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছেন দোলা সেন, মহুয়া মৈত্ররা। বুধবার সেই মামলার শুনানি রয়েছে। তার আগে এবার SIR নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বুধবার SIR সংক্রান্ত বাকি মামলাগুলির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
Sources: ABP Ananda - India, Hindu, NDTV +13 more
AI Content Studio
Powered by Gemini
Quick Script
5-10 min • Energetic
📚
Deep Dive
15-20 min • History
🎬
Mega Script
Viral Style • Fast
✍️
Investigative Blog
Article Format
New Project