All 🌍 World 🇮🇳 India 🐯 Bengal 💰 Finance 🚀 Startup 📈 Stocks
Back to Dashboard
16 Sources #trending #india

Train Derailed : চেন্নাই থেকে নিউ জলপাইগুড়ি আসার পথে ওড়িশায় লাইনচ্যুত সুপারফাস্ট এক্সপ্রেস !

জখপুর (ওড়িশা ) : ওড়িশায় লাইনচ্যুত সুপারফাস্ট এক্সপ্রেস। এমজিআর চেন্নাই সেন্ট্রাল থেকে নিউ জলপাইগুড়ি সুপারফাস্ট এক্সপ্রেসের একটি কোচ লাইনচ্যুত হয়ে পড়ে। বৃহস্পতিবার ওড়িশার জখপুর স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে। যদিও হতাহতের কোনও খবর নেই বলে জানিয়েছেন ইস্ট কোস্ট রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপক রাউত। তিনি আরও জানান, সকাল ৮.৫১ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। যাত্রীদের সহায়তা করা হচ্ছে। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। শীঘ্রই রেললাইন ঠিক করে দেওয়া হবে। সংবাদ সংস্থা ANI সূত্রের খবর। সংবাদ সংস্থাকে CPRO বলেন, "জখপুরে একটা ছোট লাইনচ্যুতর ঘটনা ঘটেছে। চেন্নাই থেকে নিউ জলপাইগুড়ির দিকে যাচ্ছিল ট্রেনটা। কোনও প্রাণহানি হয়নি বা কেউ আঘাত পায়নি। দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের অন্য কোচে স্থানান্তরিত করা হয়েছে। ছোটখাট লাইনচ্যুতি। হেল্পলাইন নম্বর 8114382367। ঘটনাস্থলে পৌঁছেছেন একটি টেকনিক্যাল টিম ও সিনিয়র আধিকারিকরা। যাত্রীদের সবরকম সহায়তা দেওয়া হচ্ছে। পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। রেললাইন শীঘ্রই স্বাভাবিক করা হবে।" এদিকে, দুর্ঘটনার পর ভদ্রক ও খুড়দা রোড থেকে একটি অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেনকে আসতে বলা হয়েছে। একইভাবে খুড়দা রোড থেকে একটি অ্যাক্সিডেন্ট রিলিফ মেডিক্যাল ইকুইপমেন্ট-কেও নির্দেশ দেওয়া হয়েছে ৮টা ৫৩ মিনিট নাগাদ। ২০২৩ সালের সেই ঘটনা। বালেশ্বরের বাহানগা বাজারে করমণ্ডস এক্সপ্রেসের দুর্ঘটনা ঘুম কেড়ে নিয়েছিল সারা দেশের। ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ৩০০ জনেরও বেশি। আহতের সংখ্যা ছিল হাজারেরও বেশি। গত বছর ডিসেম্বর মাসে ট্রেন দুর্ঘটনা ঘটে আসমে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘড়ির কাঁটায় তখন রাত ২টো বেজে ১৭ মিনিট। নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেলের লুমডিং ডিভিশনের অন্তর্গত, যমুনামুখ-কামপুর সেকশনে দুর্ঘটনা ঘটে। গুয়াহাটি থেকে ১২৬ কিলোমিটার দূরে ওই জায়গা। জানা যায়, ২০৫০৭ সৈরাং-দিল্লি রাজধানী এক্সপ্রেস দুরন্ত গতিতে ছুটে আসছিল। সেই সময় লাইনে এসে পড়ে একদল হাতি। সটান হাতিল দলকে ধাক্কা মারে ট্রেনটি। তাতে কমপক্ষে সাতটি হাতির মৃত্যু হয়। দুর্ঘটনার তীব্রতায় ট্রেনের পাঁচটি কামরা লাইনচ্য়ুত হয়ে পড়ে। লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের ইঞ্জিনও। ওই বছরই জুলাই মাসে সম্বলপুর গামী মহিমা গোসাইন এক্সপ্রেস বা সম্বলপুর-শালিমার এক্সপ্রেস লাইনচ্যুত হয়। সকাল ৯.১৫ নাগাদ সম্বলপুর স্টেশনে যাওয়ার পথে যাত্রীবাহী ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। কিন্তু গতি কম থাকায় বড় দুর্ঘটনা এড়ানো যায়। সৌভাগ্যবশত, এই দুর্ঘটনায় কোনও আহত বা হতাহতের খবর পাওয়া যায়নি।
Sources: ABP Ananda - India, Hindu, NDTV +13 more
AI Content Studio
Powered by Gemini
Quick Script
5-10 min • Energetic
📚
Deep Dive
15-20 min • History
🎬
Mega Script
Viral Style • Fast
✍️
Investigative Blog
Article Format
New Project