Back to Dashboard
16 Sources
#trending
#india
Mumbai-Pune Expressway : মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে ৮ ঘণ্টা যানজটে আটকে, হেলিকপ্টার এসে উড়িয়ে নিয়ে গেল শিল্পপতিকে !
একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক। যার জেরে হুড়োহুড়ি পড়ে যায় মোটর বাইক-আরোহী ও গাড়ি চালকদের মধ্যে। ভয়ঙ্কর যানজট সৃষ্টি হয়। আর তাতে প্রায় আট ঘণ্টা আটকে পড়েন শিল্পপতি। কোনও উপায় না দেখে, হেলকপ্টার ডেকে গন্তব্যে পৌঁছালেন EKA Mobility and Pinnacle Industries-এর চেয়ারম্যান সুধীর মেহতা। মুম্বই-পুণে এক্সপ্রেসওয়ের যানজট এড়িয়ে হেলিকপ্টারে তাঁর গন্তব্য পুণে পৌঁছে যান তিনি। শুধু তা-ই নয়, হেলিকপ্টার থেকে ছবিও শেয়ার করে একটি পোস্ট লিখেছেন তিনি। যা ইতিমধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল। আকাশপথের সেই ছবি শেয়ারের পাশাপাশি দ্রুত পরিকাঠামো উন্নয়নের দাবি জানান শিল্পপতি। ভবিষ্যতে এ ধরনের সঙ্কটের আরও ভালভাবে মোকাবিলা করার জন্য তিনি বিশেষভাবে উচ্চ-গতির করিডর বরাবর জরুরি এক্সিট ও হেলিপ্যাড তৈরির আহ্বান জানান। Lacs of people are stuck on the #Mumbai #Pune expressway for the last 18 hours for "one gas tanker " . For such emergencies we need to plan exits at different points on expressway which can be opened to allow vehicles to return. Helipads cost less than Rs 10 lacs to make and... pic.twitter.com/u2EooiKjh3 - Dr. Sudhir Mehta (@sudhirmehtapune) February 4, 2026 কী ঘটনা ? মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টা নাগাদ এক্সপ্রেসওয়ের খাণ্ডালা ঘাট অংশের আদোশি টানেলের কাছে অত্যন্ত দাহ্য গ্যাস বহনকারী একটি গ্যাস ট্যাঙ্কার উল্টে যাওয়ার পর মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনার পরপরই, ট্যাঙ্কার থেকে প্রোপিলিন গ্যাস লিক হতে দেখা যায়, যা গাড়ি চালকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করে। পুলিশ সঙ্গে সঙ্গে মুম্বইয়ের দিকে যান চলাচল বন্ধ করে দেয় এবং যানবাহনগুলিকে পুণের দিকে ঘুরিয়ে দেয়। তা সত্ত্বেও, ট্যাঙ্কার থেকে ক্রমাগত গ্যাস লিক হওয়ার কারণে স্বাভাবিক চলাচল শুরু করা যায়নি। যার ফলে দীর্ঘ লাইন তৈরি হয় এবং পুণেগামী গাড়ি চালকদের জন্যও যানজটের সৃষ্টি হয়। মুম্বই-পুণে এক্সপ্রেসওয়ে হল ভারতের প্রথম ছয় লেনের, কংক্রিট, অ্যাক্সেস-নিয়ন্ত্রিত রাস্তা। এটি ৯৪.৫ কিলোমিটার দীর্ঘ এবং মুম্বই, রায়গড় এবং নবি মুম্বাইকে পুণের সঙ্গে সংযুক্ত করে। এই যানজটে দীর্ঘক্ষণ আটকে পড়েন বহু মানুষ। এর পাশাপাশি আট ঘণ্টা আটকে পড়েন শিল্পপতি। অগত্যা আকাশপথে গন্তব্যো পৌঁছান তিনি। Mumbai-Pune Expressway
Sources: ABP Ananda - India, Hindu, NDTV +13 more
AI Content Studio
Powered by Gemini
New Project