All 🌍 World 🇮🇳 India 🐯 Bengal 💰 Finance 🚀 Startup 📈 Stocks
Back to Dashboard
16 Sources #trending #india

Bengal Budget 2026: মাসে ১৫০০ টাকা করে, এবার বেকার ভাতা দেওয়ার সিদ্ধান্ত রাজ্যের ! কারা এই টাকা পাবেন ? রইল বিস্তারিত

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: অন্তর্বর্তী বাজেটে বড় ঘোষণা রাজ্য সরকারের ! ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে কল্পতরু পশ্চিমবঙ্গ সরকার। এবার বেকার ভাতা দেওয়ার সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের। মাসে ১৫০০ টাকা করে, বেকার ভাতা দেওয়ার সিদ্ধান্ত। ১৫ অগাস্ট থেকে দেওয়া হবে এই বেকার ভাতা, সিদ্ধান্ত রাজ্য সরকারের। [yt]https://youtu.be/PLzgH-BNFcc?si=YHzCtsVtjBVhLYMM[/yt] আরও পড়ুন, রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের ৪ শতাংশ DA দেওয়ার সিদ্ধান্ত ! কবে থেকে মিলবে বর্ধিত ডিএ ? রাজ্যের একটি নতুন প্রকল্প.. যুব সাথী প্রকল্পে বলা হচ্ছে, যারা মাধ্যমিক পাস, অথবা সমতুল্য পরীক্ষায় যারা পাশ করবেন এবং রাজ্য সরকারের থেকে যারা কোনও স্কলারশিপ নেবেন না, এদের ক্ষেত্রে এই সাহায্য করা হবে। মাসে ১৫০০ হাজার টাকা এই যুবুক যুবতীদের দেওয়া হবে, তাঁদের আর্থিক সাহায্যের জন্য। এবং ৫ বছর জন্য সর্বোচ্চ এই সাহায্য কিন্তু তাঁরা পাবেন। ২১ থেকে ৪১ বছর পর্যন্ত যাদের বয়স, যারা কোনও চাকরি পাননি, কিন্তু মাধ্যমিক পাশ করেছেন, এরকম যুবক যুবতীদের আর্থিক সাহায্য করা হবে। রাজ্য সরকার এই নতুন প্রকল্পের কথা ঘোষণা করেছে। জানিয়ে দেওয়া হয়েছে, ১৫ অগাস্ট ২০২৬ , অর্থাৎ স্বাভাবিকভাবে ভোটের পরেই এই প্রকল্প চালু হবে। ১৫ অগাস্ট ২০২৬ থেকে এই প্রকল্প চালু হবে। ৫ হাজার কোটি টাকা এর জন্য ব্যয় বরাদ্দ করা হয়েছে। এবার বেকার ভাতা দেওয়ার সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের। মাসে ১৫০০ টাকা করে বেকার ভাতা দেওয়ার সিদ্ধান্ত। ১৫ অগাস্ট থেকে দেওয়া হবে বেকার ভাতা, সিদ্ধান্ত রাজ্যের। মাধ্যমিক উত্তীর্ণ ২১ থেকে ৪১ বছর বয়সীরা পাবেন ভাতা। কর্মসংস্থান না হওয়া পর্যন্ত সর্বাধিক ৫ বছর পর্যন্ত, মাসে ১৫০০ টাকা করে মিলবে বেকার ভাতা। রাজ্য থেকে স্কলারশিপ না পেলে মিলবে বেকার ভাতা। এই প্রকল্পের নাম 'বাংলার যুব সাথী', বরাদ্দ ৫০০০ কোটি টাকা। লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বাড়ল ৫০০ টাকা করে। ফেব্রুয়ারি মাস থেকেই মিলবে লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত টাকা। ফেব্রুয়ারি মাস থেকেই সাধারণ মহিলারা মাসে পাবেন ১৫০০ টাকা করে, এসসি-এসটি মহিলারা মাসে পাবেন ১৭০০ টাকা করে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য বরাদ্দ ১৫ হাজার কোটি টাকা। রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের আরও ৪% ডিএ দেওয়ার সিদ্ধান্ত। ১ এপ্রিল থেকে মিলবে বর্ধিত ডিএ অন্তর্বর্তী বাজেটে বড় ঘোষণা রাজ্য সরকারের। সপ্তম বেতন কমিশন গঠনের ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের।
Sources: ABP Ananda - India, Hindu, NDTV +13 more
AI Content Studio
Powered by Gemini
Quick Script
5-10 min • Energetic
📚
Deep Dive
15-20 min • History
🎬
Mega Script
Viral Style • Fast
✍️
Investigative Blog
Article Format
New Project