Back to Dashboard
16 Sources
#trending
#finance
Abhishek Banerjee : '৫১০০ সেকেন্ডের ভাষণ! বাংলার মেনশন নেই', বাজেট নিয়ে আক্রমণে অভিষেক
নয়াদিল্লি: ভোটমুখী পশ্চিমবঙ্গকে উজাড় করে দেবে সরকার। এমনটাই আশা ছিল রাজ্যবাসীর। কিন্তু নির্মলা সীতারমণের ৮৫ মিনিটের বাজেট ভাষণের শেষে, এ রাজ্যের হাত প্রায় খালি, এমনটাই মনে করছে এ রাজ্যের শাসকদল। শিলিগুড়ি থেকে বারাণসী হয়ে দিল্লি পর্যন্ত হাইস্পিড রেল করিডর,ডানকুনি থেকে সুরাত পর্যন্ত নতুন ফ্রেট করিডরের প্রস্তাব ছাড়া বড় একটা উল্লেখই নেই বাজেটে। নির্মলার এই বাজেট কে 'মিথ্যে কথার ফুলঝুরি, হাম্পটি ডাম্পটি বাজেট ' বলে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সুরে সেই বাজেটকে দিশাহীন বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। '৮৫ মিনিটের স্পিচ। ৫১০০ সেকেন্ডের বাজেট ভাষণ। অথচ একবারের জন্যও বাংলার নামটুকু নিলেন না ! বাংলার কোনও উল্লেখই নেই বাজেটে।' বাজেট পেশের পর তীক্ষ্ণ শ্লেষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, এই বাজেটে বাংলার প্রাপ্তির ঝুলি শূন্য। অভিষেকের বক্তব্য, ' আর বাংলার ছাড়ুন, কোনও কমিউনিটিরই কৃষক বলুন কিংবা দেশের যুবসমাজ, কারওরই কোনও উল্লেখ নেই। যে সরকার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিজিট্যাল ইন্ডিয়ার কথা বলে যে সরকার, তারা ভাবল না দেশের যুবকদের রোজগার কীকরে হবে ! কীভাবে কর্মসংস্থান হবে, কোন পথে হবে তারও উল্লেখ নেই'। অভিষেকের অভিযোগ এই বাজেটে দেশের কৃষকদের নিয়েও কোনও দিশা নেই। কারও জন্যই এই বাজেটে কোনও সমাধান নেই। অভিষেকের কথায় এই বাজেট 'ফেসলেস বাজেট, বেসলেস বাজেট, ভিশনলেস বাজেট'। কেন্দ্রের এই বাজেটকে দিশাহীন বলে একের পর এক আক্রমণ শানালেন তিনি। অভিষেকের কথায়, ' ওরা তো বলবেই । সরকার বাজেট পেশ করেছে। ওদের তো আত্মপক্ষ সমর্থন করতেই হবে। এটা বাজেট কম, সরকারের জনসংযোগ বিভাগের লেখা 'সেলফ অ্যাপ্রাইজাল' রিপোর্ট। কোনও সুর্নিদিষ্ট সমাধান নেই । আমি বলছি না, আপনারাই বলুন একবারও বাংলার নাম নেওয়া হয়েছে কি না '। এই বাজেটে বাংলার ঝুলি শূন্য বলে দাবি করলেও, দেশের হাই স্পিড রেল করিডরের মানচিত্রে যুক্ত হল পশ্চিমবঙ্গ। ভোটমুখী রাজ্যে উত্তরবঙ্গের বিশেষ প্রাপ্তি হল। কেন্দ্রীয় বাজেটে ঘোষণা করলেন নির্মলা সীতারমণ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, দেশের ৭টি শহরকে জুড়বে হাই স্পিড রেল করিডর। আর সেই প্রকল্পে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী কেন্দ্র বারাণসীর সঙ্গে জুড়তে চলেছে এ রাজ্যের শিলিগুড়ি। এছাড়াও মুম্বই থেকে পুণে, পুণে থেকে হায়দরাবাদ, হায়দরাবাদ থেকে বেঙ্গালুরু, হায়দরাবাদ থেকে চেন্নাই এবং চেন্নাই থেকে বেঙ্গালুরু, এই সব রুটেও তৈরি হবে হাই স্পিড রেল করিডর।
Sources: ABP Ananda - Business, Hindu, NDTV +13 more
AI Content Studio
Powered by Gemini
New Project