Back to Dashboard
16 Sources
#trending
#india
Modi on Budget: ‘ভবিষ্যৎমুখী বাজেট, যুব সমাজের জন্য মুক্ত আকাশ’, নির্মলার প্রশংসা মোদির
নয়াদিল্লি: লোকসভায় বাজেট পেশ হতেই রক্তক্ষরণ শুরু হয়েছে শেয়ার বাজারে। কিন্তু ২০২৬ সালের কেন্দ্রীয় বাজেটের ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বাজেটকে 'ভবিষ্যৎমুখী' বললেন তিনি। তাঁর দাবি, এই বাজেট সংস্কারে গতি আনবে। ২০৪৭ সালের মধ্যে 'বিকশিত ভারতে'র স্বপ্ন ছুঁয়ে সহায়ক হবে এই বাজেট। (Modi on Budget) রবিবার লোকসভায় বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এর পর পরই দেশবাসীর উদ্দেশে বক্তৃতা করেন মোদি। সেখানে বাজেটের প্রশংসা করে বলেন, "আজকের বাজেট ঐতিহাসিক। দেশের নারীশক্তির মজবুত প্রতিবিম্ব আজকের এই বাজেট। মহিলা অর্থমন্ত্রী হিসেবে লাগাতার ন'বার বাজেট পেশ করে নতুন রেকর্ড গড়লেন নির্মলা সীতারামন। বর্তমানের স্বপ্নকে বাস্তবায়িত করে এই বাজেট, সেই সঙ্গে ভারতের উজ্জ্বল ভবিষ্যতের ভিত্তি মজবুত করে। ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারতের স্বপ্ন ছোঁয়ার মজবুত ভিত্তি এই বাজেট।" (Budget 2026) মোদি আরও বলেন, "ভারত সংস্কারের পথে এগিয়ে যাচ্ছে। ওই বাজেট সেই কাজকে নতুন গতি দিল। এই বাজেটে যুগান্তকারী সংশোধন ঘটানো হয়েছে। ভারতের যুবসমাজ ওড়ার জন্য মুক্ত আকাশ পেল। দেশের অর্থব্যবস্থার আরও উন্নতি ঘটবে। মানুষ কেন্দ্রীয় অর্থব্যবস্থা গড়ার স্বপ্ন পূরণ করে এই বাজেট। রাজস্ব ঘাটতি কমানো, মুদ্রাস্ফীতি কমানোর উপর জোর দেওয়া হয়েছে।" #WATCH | On #UnionBudget, PM Narendra Modi says, "This Budget is a strong foundation for the flight to the vision of Viksit Bharat 2047. This Budget will provide fresh energy and speed to the 'reform express' on which India is riding today. The path-breaking reforms provide an... pic.twitter.com/Rhtu2mDhUH - ANI (@ANI) February 1, 2026 ভারত সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতি। ১৪০ কোটি দেশবাসী এই মুহূর্তে পৃথিবীর তৃতীয় বৃহত্তর হওয়ার স্বপ্ন দেখছেন বলেও জানান মোদি। ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে সদ্য স্বাক্ষরিত চুক্তির কথাও এদিন উল্লেখ করেন তিনি। মোদি বলেন, "আজকের বাজেট ভবিষ্যৎমুখী, দেশের বর্তমান ও ভবিষ্যতের কথা ভেবে তৈরি বাজেট। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প লোকাল থেকে গ্লোবাল হতে শক্তি জোগাবে এই বাজেট।" হাইস্পিড রেল করিডরের কথা উল্লেখ করেন মোদি। জানান, ভারতকে ডেটা সেন্টারের হাব বানাতে করে ছাড় দেওয়া হয়েছে। যদিও এদিন বাজেট পেশের পরই শেয়ার বাজারে ধস নামে। বিরোধীরাও বাজেটের তীব্র সমালোচনা করেছেন। দরিদ্র, মধ্যবিত্তের জন্য় বাজেটে কিছু নেই বলে দাবি করছেন তাঁরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের অভিযোগ, বিধানসভা নির্বাচনে জিততে পারবে না জেনে রাজ্যকে ফের বঞ্চিত করেছে কেন্দ্র। তাঁর কথায়, "বিহার পেয়েছিল, বাংলা বঞ্চিত হল। ভোট পাবে না জেনে বাংলার সঙ্গে বঞ্চনা করা হয়েছে। মিথ্যেয় ভরা বাজেট।"
Sources: ABP Ananda - India, Hindu, NDTV +13 more
AI Content Studio
Powered by Gemini
New Project